ব্রিটিশ পার্লামেন্টে বসে হরদম পর্নোগ্রাফি দেখেন আইনপ্রণেতারা। গত এক বছরে পার্লামেন্ট থেকে প্রায় তিন লাখবার পর্নোগ্রাফি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

তথ্য অধিকার আইনে এ সম্পর্কে তথ্য চেয়ে পার্লামেন্টে আবেদন করেছিল হাফিংটন পোস্ট।

পত্রিকাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হাফিংটন পোস্ট। প্রতিবেদনের শিরোনাম, ‘ওহ্ ইয়েস, মিনিস্টার!’

পত্রিকাটি জানায়, গত বছর প্রায় তিন লাখবার পর্নোগ্রাফির ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে। তবে প্রত্যেকবার যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তা বলা যাবে না। বিবিসি।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন