বেনাপোল
পোর্ট থানার গাতিপাড়া সীমান্তে ৬ লাখ ২ হাজার ৪ শ‘ টাকার বিপুল পরিমান
ভারতীয় প্লাষ্টিকের পাটি, মোটর পার্টস ও চা পাতা উদ্ধার করেছে বর্ডার
গার্ড বাংলাদেশ( বিজিবি)। শুক্রবার সাকল ৮টার সময় এ মাল উদ্ধার করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান , গোপন সংবাদে জানতে
পারি বেনাপোল গাতিপাড়া সীমান্তে
বিপুল পরিমান ভারতীয় প্লাষ্টিকের পাটি, চা পাতা , ও মোটর পার্টস এনে চোরাচালানিরা জমা করছে।
পরে
গাতিপাড়া সীমান্তে সকাল ৮টার সময় অভিযান চালিয়ে বিছালী গাদার ভিতরে থেকে
৪০৪ পিচ পাটি, ২০০ কেজি ( ৩ বস্তা)চা পাতা ও মোটর পার্টস উদ্ধার করা হয় ।
যার আনুমানিক মুল্য ৬ লাখ ২ হাজার ৪শ টাকা। মালামাল বেনাপোল কাষ্টমসে জমা
করা হবে বলে তিনি জানান।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ