দাবী
পুরণ না হওয়ায় ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটে তালা ঝুলিয়ে দিয়ে রোববার
থেকে শুরু হওয়া সেমিস্টারের বোর্ড পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনকালে তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশ ৮ শিক্ষার্থীকে
আটক করেছে।
শিক্ষার্থী আটকের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
জানা
গেছে পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনের দাবিতে দেশব্যাপী
পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তার অংশ হিসেবে
ঝিনাইদহে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের
কারণে পলিটেকনিক ইনিস্টিটিউট কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে। ক্যাম্পাস ও
আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, রোববার সকাল
১০টার দিকে পলিকেটনিক ইনিস্টিটিউটের প্রধান ফটক ও অধ্যক্ষের কক্ষে তালা
ঝুলিয়ে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ