বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে বুধবার দুপুরে  বিজিবি-বিএসফের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল জিল্লুল হক, যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লেঃ কর্নেল
মতিউর রহমান সহ ৫ সদস্য। বিএসএফের পক্ষে ছিলেন,বিএসএফ হেড কোয়ার্টারের ডিআইজি ব্রিগেঃ জেনারেল এসকে বড়ুয়া,কোলকাতা ৪০ বিএসএফ ব্যাটলিয়ন  কমান্ডার কর্ণেল দিনেশ মরমু সহ ৫ সদস্য।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক বুধবার দুপুর সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যান্ত অনুষ্টিত হয়। এ সময় সীমান্তের নারী, শিশু, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্রপাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন