টাকার বদলে কোকেন ভর্তি খাম দিয়ে পানির বিল পরিশোধ করেছেন আমেরিকার এক ব্যক্তি।

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেল্টনায় সোমবার এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পানি অফিসের মুখপাত্র গেরি ডেভিডসন জানান, খামটি খোলার পর ভেতর থেকে সাদা পাউডার বের হয়ে আসে। প্রথমে পাউডারগুলোকে বিষাক্ত পদার্থ মনে করে অফিসের কর্মচারীরা। পরে পরীক্ষা করে দেখা যায়, ওই পাউডারগুলো কোকেন।

তবে কে এই কোকেন ভর্তি খাম দিয়ে বিল পরিশোধ করেছে তা নিশ্চিত নয় বলে ডেভিডসন জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সূত্র: পিটিআই
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন