এস আর সাঈদ কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ শুক্রবার সকালে কেশবপুর উপজেলার বংশীর বটতলা বাজারে পাইকরী সবজীর বাজার উদ্বোধন করা হয়েছে। বাজার কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাইকরী সবজীর বাজার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দীন। ফ্রেন্ডশীপ ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বংশীর বটতলা বাজারেরর প্রতিষ্ঠা নুর ইসলাম সরদার, আওয়ামী লীগনেতা ডাঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মমতাজ খাতুন, ডাঃ নজরুল ইসলাম প্রমুখ। এখন থেকে বংশীর বটতলা বাজারে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পাইকরী সবজীর বাজার অনুষ্ঠিত হবে।

  



Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন