সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বলিউডে নিজের ক্যারিয়ার গড়বেন এবং আর কোনো পর্নো ছবিতে কাজ করবেন না। কিন্তু তিনি তার কথা রাখলেন না।
জানা গেছে, সম্প্রতি তিনি আরেকটি পর্নো ছবিতে কাজ করার জন্য প্রযোজকের সাথে কথা চূড়ান্ত করেছেন। আর এ বিষয়ে জানতে চাইলে সানি এক সংবাদমাধ্যমকে জানান, ‘ এটাই আমার সর্বশেষ পর্নো ছবি। প্রযোজকের জোরাজুরিতেই কাজ করতে রাজি হয়েছি। তবে বলিউডেই আমি আমার ক্যারিয়ার গড়তে চাই।’
উল্লেখ্য, বলিউডের ছবি `শুট আউট এট ওয়াডালা’ মুভির ‘লায়লা’ গান মুক্তির সাথে সাথে দর্শকের জনপ্রিয়তা পান সানি লিওন। এখন পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি দর্শক এ গানটি দেখেন। হিন্দি সিনেমাতে সানি লিওনের এটি ছিল প্রথম আইটেম গান।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ