নড়াইল শহরতলীর আউড়িয়া ও লস্করপুর
গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে
দু’গ্রামের ৫ শতাধিক মানুষ ঢাল সড়কি, রাম দা, ইটপাটকেলসহ দেশীয়
অস্ত্রশস্ত্রাদি নিয়ে তিনটি পয়েন্টে অবস্থান নেয়। তবে পুলিশের তৎপরতা
জোরদার থাকায় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হতে পারেনি।
জানাগেছে, বাস শ্রমিক ও জেএসএ চালকদের
মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
লস্কারপুর গ্রামের নেতৃত্ব দিচ্ছেন আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আক্তার হোসেন এবং আউড়িয়া গ্রামের নেতৃত্ব দিচ্ছেন সাবেক চেয়ারম্যান মশিয়ার
রহমান।
শনিবার সকালে চেয়ারম্যান আক্তার হোসেনের
পক্ষের লোকজন ঢাল, সড়কি, রাম দা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রসত্রাদি নিয়ে
চেয়ারম্যানের বাড়ির সামনে এবং পাশ্ববর্তী চানমারির সামনের সড়কে অবস্থান
নেয়। অপরদিকে আউড়িয়া গ্রামবাসী অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে চিত্রাব্রীজ
সংলগ্ন আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেয়। এসময় তারা
বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।
নড়াইল সদর থানার সেকেন্ড অফিসার আতিকুর
রহমান জানান, দুই গ্রামবাসীর উত্তেজনার খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকায়
অবস্থান নেন। স্থানীয় চৌরাস্তায় ব্যাপক সংখ্যক পুলিশ নিয়ে অবস্থান নেয়ার
কারনে দু’পক্ষ মুখোমুখি আসতে পারেনি।
নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ