২৭ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে ‘ব্যাটল অব সেক্সে’ মুখোমুখি হচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ও চীনের শীর্ষ তারকা লি না। যেখানে ‘ব্যাটল অব সেক্সে’র মহারণে একজন পুরুষ টেনিস তারকার বিপক্ষে একজন মহিলা তারকা লড়বেন। মূলত নারী ও পুরুষের শারীরিক সামর্থ্য যাচাই করতেই এটির প্রবর্তন হয়।

আয়োজক সূত্র জানায়, টেনিসের শীর্ষ বাছাই জোকোভিচ ও চীনের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা লি না মধ্যে আয়োজিত ম্যাচের অর্জিত অর্থ দেশটির টেনিস উন্নয়নে ব্যয় করা হবে।

১৯৭৩ সালে ‘ব্যাটল অব সেক্সে’ সর্বপ্রথম মুখোমুখি হন ববি রিগস ও মার্গারেট কোর্ট। পুরুষদের টেনিসের থেকে মেয়েদের টেনিস কতোটা পিছিয়ে তা প্রমাণ করতেই ৫৫ বছর বয়সী রিগস ওই সময়ে মেয়েদের শীর্ষ তারকার মুখোমুখি হন। যেখানে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেন রিগস। কিন্তু দ্বিতীয় মোলাকাতে বিবি জিং কিংয়ের সঙ্গে হার মানেন আমেরিকান এ তারকা। Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন