এক দশকের গুঞ্জন শেষে এবার সত্যি সত্যিই বুঝি ঘর ভাঙছে হৃত্বিক-সুজানের। এই দৈনিক সংবাদপত্রে বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতের জিনিউজ জানায়, হৃত্বিকই এ বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসতে চাইছেন। কারন সুজানের সঙ্গে মোটেও সম্পর্ক ভালো যাচ্ছেনা ‘কৃষ’ তারকা।
এ দম্পতির মধ্যে মতপার্থক্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন তারা একে অন্যকে সহ্য করতে পারছেন না। বর্তমানে সুজান তার বাবার বাড়িতেই আছেন। সম্প্রতি শ্বশুর রাকেশের জন্মদিনে হঠাৎ করে উপস্থিত হয়ে আবারও চোখের পলকেই উদাও হয়ে যান সুজান। যা জন্মদিনের পার্টিতে উপস্থিত অনেকের মধ্যেই সন্দেহের সৃষ্টি করে।
সবসময় গনেশ পূজাতে প্রেমিক-স্বামী হৃত্বিকের পাশে ছিলেন সুজান। শ্বশুর বাড়িতেই উদযাপন করেছেন গনেশ বিসর্জন উৎসব। কিন্তু এবার হৃত্বিকের পাশে ছিলেন না সুজান। তাই সুজান-হৃত্বিকের ঘর ভাঙার ব্যাপারটি দিনকে দিন আরো জোরালো হচ্ছে।
নভেম্বরে মৃক্তি পাচ্ছে ‘কৃষ থ্রি’ ছবিটি। এজন্য এখনো সবকিছু খোলাসা করতে চাচ্ছেন হৃত্বিক রোশন পরিবার। ছবি মুক্তির পরেই হৃত্বিক-সুজান বিচ্ছেদের ঘোষণা আসতে পারে। যদি এটা সত্যিই হয়, যায় তাহলে হৃত্বিক-সুজান দম্পতির জন্য সেটা হবে খুবই দুঃখজনক। সূত্র: জিনিউজ।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ