চিত্রনায়িকা হিসেবে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে আইরিনের। আসছে কোরবানির ঈদেই র‍্যাম্প মডেল ও অভিনেত্রী আইরিনের প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক অভিনেতা আরেফিন শুভ।

আইরিন বলেন, আমি এই মুহূর্তে ৫টি চলচ্চিত্রের কাজ করছি। তবে সবশেষে যেই ছবিটির কাজ ধরেছি, সেটিই এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। নিজের প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, ভেবেই খুব ভালো লাগছে। দেখা যাক, দর্শকরা আমাকে একজন চিত্রনায়িকা হিসেবে কতটা গ্রহণ করে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন