ঝিনাইদহের কোটচাঁদপুরে মিতা (১৪) নামে এক স্কুলছাত্রী ও কালীগঞ্জে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে
পুলিশ।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার পাসপাতিলা গ্রামের মাঠ থেকে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে। মিতা এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। সে কোটচাঁদপুর উপজেলার পাসপাতিলা গ্রামের প্রদ্বীপ কুমারের মেয়ে এবং সাইনবোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার রেলগেট এলাকার কাশিপুরের মাঠের একটি আখ ক্ষেতের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
এসব ঘটনায় কালীগঞ্জ ও কোটচাঁদপুর থানায় দুইটি মামলা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ