
চিত্র, গীতি, সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব’ এই শ্লোগানে মাগুরা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতা।
মঙ্গলবার বিকেলে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এ প্রতিযোগিতার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আয়োজক সংস্থা ব্র্যাকের জেলা সমন্বয়কারি রোকেয়া বেগম এতে সভাপতিত্ব করেণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সহকারি শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, নেজারত ডেপুটি কালেক্টর নকিব হোসেন তরফদার। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ১৫৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ