কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যায়লয়ে বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন এ্যাকসেস (স্বাস্থ্য ও ক্ষমতায়ন) প্রকল্পের সহযোগিতায় পাঁজিয়া স্বরলিপি কমিউনিটি রিসোর্স সেন্টার (সিআরসি) এর আয়োজনে “স্থানীয় জনগণ ও স্কুল শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্দির জন্য দূর্যোগের ঝূকি হ্রাসকরণ বিষয়ক এক ওরিয়েন্টেশ অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বস’ুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষীকা হোসনে-আরা খাতুন, শিক্ষক মাওলানা উজির আলী, ঢাকা আহ্ছানিয়া মিশন কেশবপুরের এলাকা সমন্বয়কারী আলমগীর হোসেন. ব্রাঞ্চ ম্যানেজার জালাল উদ্দীন, টেকনিক্যাল অফিসার নাজমিননাহার প্রমুখ। ওরিয়েন্টেশনে প্রাকৃতিক দূর্যোগের পূর্ব প্রস্তুতি, দূর্যোগ চলাকালীন ও দূযোর্গের পরে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা, ভিডিও প্রদর্শন ও মহড়ার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে রিসোর্স টেইনারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন সুপারভাইজার শেফালী খানম। ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে দূর্যোগের পূর্বে , দূর্যোগ চলাকালীণ ও দূর্যোগের পরবর্তীতে করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও উ্পস্থিতিদের ধারনা দেওয়া হয় ।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ