অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন মাত্র কিছুদিন আগে। আর এর মধ্যেই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে এবার দেখা গেল ‘গর্ভবতী’ অবস্থায়।

তবে কারিনার এই ‘গর্ভাবস্থা’ তার পরবর্তী সিনেমা ‘গোরি তেরে পেয়ার মে’-এর সিনেমার সেটে অভিনয়ের প্রয়োজনে। সিনেমাটিতে তাকে দেখা যাবে সাত মাসের গর্ভবতী অবস্থায়।

সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো অভিনেতা ইমরান খানের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা। পুনিত মালহোত্রা পরিচালিত ‘গোরি তেরে পেয়ার মে’ মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন