পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাইলসি নামের এক শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সেখানকার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তানে সাধারণত ১৮ থেকে ২৮
বছর বয়সের মধ্যে মেয়েদের হলেও ওই মেয়েদের বাবা বশির আহমেদ রাজপুত যৌতুক
জোগাড় করতে না পারায় তাদের বিয়ে হচ্ছিল না।
এজন্য গত বৃহস্পতিবার তার সঙ্গে মেয়েদের কথা-কাটাকাটি হয়। পরে অভিমানে পাঁচ বোনই একসঙ্গে খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়ে।
দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানের তীব্র যৌতুক প্রথা চালু থাকায় অনেক মেয়েকে যৌতুকের বলি হতে হয় ।
সূত্র: পাকিস্তান টুডে, দ্য নেশন
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ