
টেক্সাসে এমিলি বাউয়ার নামের এক মেয়ে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি গাঁজা (সিনথেটিক মারিজুয়ানা) খেয়ে তার ব্রেনের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছিল।
২০১২ সালের ডিসেম্বরে সে লাইফ সাপোর্টে ছিল। সে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ১৭ বছর বয়সী এমিলি এই ভয়ানক মাদকের কবলে পরে দৃষ্টিশক্তিও প্রায় হারাতে বসেছিল। হুইল চেয়ার ছাড়া সে চলাচল করতে পারত না।
কিন্তু সব প্রতিকূলতাকে পেছনে ফেলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং নতুন করে স্কুলে যাচ্ছে। তাকে সব রকমের সহায়তা করা হচ্ছে, নতুন করে সে পড়া শিখছে কারণ আগের কোন পড়া তার মনে নেই, তাকে হুইল চেয়ারে চলাচল করতে সাহায্য করা হচ্ছে, খাবার খেতে সহযোগিতা করা হচ্ছে। সে সকালে স্কুলে যায় আর বিকালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেরাপির জন্য যায়।
এমিলির মতে, এই ভিন্ন ধরণের গাঁজা আপনাকে সাময়িক উত্তেজনা দিলেও তা মোটেও আপনার দীর্ঘ জীবনের সঙ্গী হতে পারে না, এটা আপনার জীবনকে বিষিয়ে তুলবে এবং ধীরে ধীরে আপনার জীবনকে নিঃশেষ করে দিবে। যারা সত্যিকার অর্থেই মাদকমুক্ত জীবন যাপন করতে চায় তাদের জন্য এমিলি এক বড় আদর্শ হয়ে থাকবে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ