পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবার অবকাশ যাপন করতে যাচ্ছেন লাসভেগাস! রিসোর্ট, জুয়া, ক্যাসিনো, নাইট লাইফ-এর জন্য বিশ্বজোড়া খ্যাতি আছে লাসভেগাসের।যুক্তরাষ্ট্র সফরে দুই কর্মসূচির মাঝে আছে পুরো পাঁচ দিন অবসর সময়। এই সময়টিকে পুরোপুরি কাজে লাগাতে তিনি অবকাশ যাপনের স্থান হিসেবে বেছে নিয়েছেন লাসভেগাস। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস এঞ্জেলস থেকে লাসভেগাসের পথে রওয়ানা হন তিনি। দীপু মনির সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে সফরসঙ্গী হওয়া একজন সাংবাদিক ও লস এঞ্জেলসের একজন নেতা। রোববার রাত ১০টার দিকে তাদের লাসভেগাসে পৌঁছানোর কথা।
এর আগে শুক্রবার রাতে আটলান্টায় ফোবানা সম্মেলন উদ্বোধনের পর শনিবার লস এঞ্জেলস যান পররাষ্ট্রমন্ত্রী। দীপু মনির পরবর্তী সরকারি কর্মসূচিটি রয়েছে আগামী ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে। এই পাঁচদিন কোনো সরকারি কর্মসূচি না থাকায় ব্যক্তিগত অবকাশযাপন করবেন মন্ত্রী। তবে মঙ্গলবার লস এঞ্জেলসে ফিরে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যায়। বাংলানিউজ২৪-এর রিপোর্টে জানা যায় এমন তথ্য ।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ