যদিও শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লেখিকার মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের কথা বলেছিলেন। কিন্তু পরে জানা গেল ঘটনার রাতেই কাবুলে লেখিকাকে সমাহিত করেছে তার শ্বশুড়বাড়ির লোকেরা।
এদিকে, সুস্মিতা হত্যাকাণ্ডের কোন দায় স্বীকার করেনি তালেবানরা। ফলে বিষয়টি হয়ে উঠেছে বেশ ঘোলাটে। সে কারণে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে ভোলেননি সুস্মিতার ভাই গোপাল বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লেখিকার ভাইয়ের সরাসরি সাক্ষাৎ না হলেও তিনি এ বিষয়ে শোকাহত বলে জানিয়েছেন।
মমতা বলেন, “এমনটা কেন হবে। দেহ দেশে ফেরানোর আবেদন জানিয়ে এর মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি আমরা। এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।”
কিন্তু আরেক খবরে জানা গেছে সুস্মিতার শ্বশুড়বাড়ির লোকেরাসহ কাবুলের গ্রামবাসীরা তার মরদেহ হস্তান্তরে রাজি নয়।
সূত্র : ভারতীয় গণমাধ্যম

0 মন্তব্যসমূহ