সাতক্ষীরায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্ততে ঢাকার কাফরুল
এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি সাতক্ষীরা সদর থানা বিএনপির সহ-সভাপতি। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত এজহারভূক্ত আটজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী খান জানান, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকে এই হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস এলাকা ছেড়ে পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল আটটার দিকে তাকে ঢাকার কাফরুল এলাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬  আগস্ট রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। স্থানীয় পরানদহা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে তিনি খুন হন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন