মাদক চোরাচালানের জন্য দক্ষিণ আমেরিকান দেশ কলম্বিয়া বেশ বিখ্যাত। এবার এক অভূতপূর্ব ঘটনায় চোরাচালানকারীদের চালাকি আবারও শিরোনামে উঠে এল। কারণ সন্তানসম্ভবা এক মহিলার গর্ভে এবার মাদকের দেখা মিললো। যদিও সেই পেটটি ছিল নকল অর্থাৎ বাইরে থেকে দেখে সন্তানসম্ভবা মনে হলেও আসলে ওটা একটা রাবারের পেট।
কলম্বিয়ার বোগোটা বিমানবন্দরে প্রথমে এক মহিলা পুলিশের নজরে আসেন মাদক বহনকারী মহিলা। তিনি ছিলেন কানাডার অধিবাসী।
কবে গর্ভধারণ করেছেন এমনটা জানতে চাইলে কোন উত্তর দেননি সন্দেহভাজন ওই মহিলা। তারপর সন্দেহের কারণে আরো কয়েকবার একই প্রশ্ন করতেই পুলিশের উপর চড়াও হন ওই মহিলা। ব্যস, আর যায় কোথায় পুলিশ তল্লাশিতে আগ্রহই হয়ে উঠলো। আর তল্লাশি চালাতেই ধরা পড়ল, গর্ভে সন্তান নয় রয়েছে ২ কেজি কোকেন।
উদ্ধারকৃত মাদকের ন্যুনতম মূল্য ৬০০০০ মার্কিন ডলার বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চলতি বছর বোগোটা বিমানবন্দরে অন্তত ১৫০ জন মাদক চোরাকারবারী আটক হয়েছেন। তবে বিদেশি মাদক বহনকারীদের মধ্যে গ্রেপ্তারকৃত এই মহিলা তৃতীয়।
কলম্বিয়ার প্রশাসন জানিয়েছেন কানাডিয়ান ওই মহিলাকে এর মধ্যেই মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত করা হয়েছে। ৫ থেকে ৮ বছর কারাদণ্ড হতে পারে তার। তারা আরও জানায় এখনও পর্যন্ত কলম্বিয়ার কারাগারে মাদক চোরাচালানের দায়ে অন্তত ৮৭৪ জন কয়েদি রয়েছেন।
সূত্র: বিবিসি
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ