যশোর সরকারি এমএম কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নদেখ’ এই কর্মসূচির আয়োজন করে। এতে এমএম কলেজ, যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও জেলা মহিলা পরিষদ নেতারা অংশ নেন। মানববন্ধন চলাকালে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- স্বপ্নদেখ সংগঠনের সভাপতি ইয়াসমিন আক্তার, সহ-সভাপতি সুমন কুণ্ডু, সাধারণ সম্পাদক বকুল খাতুন, মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক কামরুন্নাহার কণা, গবেষণা ও পাঠাগার সম্পাদক মাহমুদা খাতুন, উম্মে মাকসুদা মাসু, লিপি খাতুন প্রমুখ।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন