আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন নন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন। এজন্য তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

সম্প্রতি বেবী নাজনীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

সূত্র মতে, ১৯৭৬ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেবীকে ঢাকায় নিয়ে আসেন। এতদিন পরোক্ষভাবে দলের কাজ করলেও এখন দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করার আগ্রহ নিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

বেবী নাজনীন বলেন, বেগম খালেদা জিয়া এবং আমার এলাকার মানুষ চাইলে আমি আগামী নির্বাচনে অংশ নিতে পারি। আগামী রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রংপুরে আসছেন। দলের এ বিশাল জনসভায় বেবী নাজনীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন