সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান। এখন পর্যন্ত ৩৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার জিও টিভি এবং ডন জানায়, প্রায় দুই মিনিট কম্পন অনুভূত হয়। আমেরিকার ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, দালবান্দিন এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
বেলুচিস্তান ছাড়াও কোয়েটা, করাচি এবং খায়েরপুরসহ বিভিন্নস্থানে কম্পন অনুভূত হয়।
এ সময় মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেকে  ‘আফটার শক’ অনুভব করেছেন।
কম্পন অনুভূত হয় দিল্লিসহ উত্তর ভারতেও। তবে ভারতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন