বলিউডে প্রিয়াঙ্কার চার ভাগের এক ভাগ বয়সও হবে না প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিণীত চোপড়ার। এই অল্প সময়ের মধ্যে প্রিয়াঙ্কার চেয়ে বেশি ভক্ত জোগাড় করে ফেলেছেন তিনি। এর প্রমাণ মিলল এবার। গত শুক্রবার একই দিনে মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়ার 'জঞ্জির' এবং পরিণীতি চোপড়ার 'শুদ্ধ দেশি রোমান্স'। এই প্রথমবার দুই বোন একসঙ্গে বক্স অফিস প্রতিযোগিতায় নেমেছেন। আর প্রথম দিনেই প্রিয়াঙ্কাকে হার মানিয়েছেন পরিণীতা। কারণ, ৭০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবি 'জঞ্জির' মুক্তির প্রথম দিনে আয় করে ৩.৭৫ কোটি রুপি। অন্যদিকে, একই দিনে ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত পরিণীতার 'শুদ্ধ দেশি রোমান্স' আয় করে ৭ কোটি রুপিরও বেশি!
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন