শনিবার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যশোর আসছেন। তাকে বরণ করতে যাবতীয় প্রস্তুত
সম্পন্ন করেছে জেলা বিএনপি। প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ।
পাশাপাশি যশোর নগর জুড়ে নানান ঢঙের, নানান রঙের পোস্টার ফেস্টুন,
প্লেকার্ড, বিলবোর্ড টাঙানো হয়েছে।
এতে
রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র
ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি। জেলার অলিগলিতে একই চিত্র লক্ষ্য করা
গেছে। আর এ সব কিছুই খালেদা জিয়াকে স্বাগত জানানোর আয়োজনের অংশ।
যশোর
জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, খালেদা জিয়াকে
বরণ করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। তৈরি করা হয়েছে বর্ণিল সাজে তোরণ। শহরময়
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান, খালেদা জিয় ও তারেক রহমানের ছবি দিয়ে বিএনপির
ঘাটি হিসেবে চিহ্ণিত করা হয়েছে।
শনিবার রাতে খালেদা জিয়া যশোর সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। রবিবার সকালে তিনি খুলনার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।
উল্লেখ্য,
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের এক দফার
আন্দোলন বেগবান করার লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর রবিবার খুলনায় জনসভা করবেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওইদিন বিকেল ৪টায় মহানগরীর ঐতিহাসিক
সার্কিট হাউজ ময়দানের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ