ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থান থেকে বৃহস্পতিবার সকালে সোহাগ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ যশোরের চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেন লাইনের উপর তার লাশ পাওয়া যায়
সোহাগের। কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ের স্টেশন মাষ্টার নজরুল ইসলাম জানান, কালীগঞ্জ-বারবাজার রেলপথের রঘুনাথপুর নামক স্থানে সোহাগের লাশ পড়ে ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর জিআরপি থানার পুলিশ এসে সোহাগের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৃহষ্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে খুলনা থেকে রাজশাহী গামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে সোহাগের মৃত্যু হয়েছে। নিহতের শ্বাশুড়ি রেবেকা খাতুন জানান, বুধবার শাহিন তার বাড়িতে বেড়াতে আসেন।
ভোর বেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েসে আর ফিরে আসেনি। সকালে তার লাশ পাওয়া যায়। যশোর জিআরপি থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী জানান, লাশের গায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে হত্যার ঘটনা ধামাচাপা দিতে দুর্বৃত্তরা লাশ ট্রেনলাইনের উপর ফেলে গেছে। এ বিষয়ে যশোর জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন