জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার রাতে প্র্র্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবার জানা যায়, রাজনৈতিক ব্যস্ততা ও দলীয় কাজে ব্যস্ততা থাকায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন না। এ নিয়ে মঙ্গলবার বিএনপি নেতারা নানা মন্তব্য করেন। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিশ্বনেতাদের প্রশ্নের ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিচ্ছেন না।”
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। জাতিসংঘের প্রধান ছয়টি শাখার মধ্যে অন্যতম হলো জাতিসংঘ সাধারণ পরিষদ। এটিই একমাত্র পরিষদ যেখান জাতিসংঘের সদস্যভুক্ত সব রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন