দক্ষিণ চীনের গুয়াঙজি প্রদেশে এক প্রাথমিক স্কুলের বাইরে বিস্ফোরণ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে ১৭জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
আহতদের বেশিরভাগই স্কুলগামী শিশু। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরনের সঠিক কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে জিংহুয়া সংবাদ সংস্থাকে এক প্রত্যক্ষদর্শী জানান, এক মটরসাইকেলে আগুন ধরার পরই বিস্ফোরনের ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্কুলটি বন্ধ রয়েছে। সেইসাথে পুলিশের অনুসন্ধানও চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রাথমিক স্কুলগুলোতে ছুরি দিয়ে বেশকিছু হামলার ঘটনা ঘটেছে। সেখানকার স্কুলগুলোতে তাই কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ