যশোরের
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ২৯ বাংলাদেশি নারী, পুরুষ ও
শিশুসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৩ সদস্যরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
খুলনা ২৩ বিজিবি কমান্ডিং
অফিসার
তায়েফ উল হক জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারত ও বাংলাদেশের
মধ্যে যাতায়াতের সময় বিজিবি সদস্যরা ২৯ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষকে আটক
করেছে। রাতে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৪
পুরুষ, ১১ নারী ও ৪ শিশু রয়েছে।
আকটকৃতদের
বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এবং
সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। শনিবার বিকালে থানা থেকে তাদের যশোর
আদালতে সোপর্দ করা হয়।
এর আগে
অন্য একটি অভিযানে যশোরের শার্শা উপজেলাধীন বাকরা পাকা রাস্তার ওপর থেকে
একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় শুক্রবার বিকেলে ভারতীয় ৩ হাজার
২শ ৩২টি থ্রি-পিস এবং ২৩টি ব্যাগ জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ১ কোটি
৪৩ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়া অন্য ৩টি অভিযানে ৪৬০ বোতল ফেনসিডিল, ১০ বোতল
বিভিন্ন রকমের মদ জব্দ করা হয়েছে। আটক পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ কোটি
৪৭ লাখ ৩৬ হাজার ৪শ টাকা।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ