“সবাই হবো সাক্ষর আর দক্ষ” ২১ শতকে এই আমাদের লক্ষ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের সার্বিক সহযোগিতায় রবিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সাক্ষরতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারী কলেজের প্রাক্তন উপধ্যক্ষ আবু নসর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুনীর আহম্মেদ, উপজেলা পরিশংখান অফিসার হাসান আবু তাহের, অফিসার  ইনচার্জ শাহ দারা খান পিপিএম, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের উপজেলা সংলাপ সুপারভাইজার শিক্ষা রানী, উপজেলার মুরারীকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানউল্লাহ সহ পৌর সদরের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ।
 আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য একটি র‌্যালীটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন