নড়াইল জেলার, কালিয়ায় বারোইপাড়া নদী ভাঙ্গন চরম আকার ধারন করেছে। বারোইপাড়া ফেরিঘাট, খেয়াঘাটসহ প্রায় ১.৫ কি:মি: নিয়ে নবগঙ্গা নদী ব্যাপকভাবে ভাঙ্গতে শুরু করেছে। বিভিন্ন স্থাপনা দোকান পাঠ ঘরবাড়ি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
কালিয়া থেকে খুলনা এবং বড়দিয়া থেকে খুলনা যাতায়াতের প্রধান সড়কটি ভাঙ্গার উপক্রম দেখা দিয়েছে,যা খুব দ্রুত ব্যাবস্থা না নিলে সড়কটি নদীগর্ভে বিলিন হয়ে যাবে। এই সড়কটি ভেঙ্গে গেলে প্রায় ২০০ শত ঘর বাড়ি পানি বন্দি হয়ে পড়বে।
স্থানীয় জনপ্রতিনীধিরা বিষয়টি জানা সত্ত্বেয় কোন পদক্ষেপ নিচ্ছে না, বললেন সাধারন জনগন। অতি দ্রুত এই নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে সাধারণ জনগন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন