ইরাকের
কুর্দিস্তান প্রদেশের রাজধানী সুলাইমানির বন্দিশিবিরে আটক রয়েছেন ৭৯
বাংলাদেশী। ইরাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মাসাধিকাল যাবত এই বাংলাদেশীরা
বিনা বিচারে সেখানে আটক রয়েছেন। গত বৃহস্পতিবার কুর্দিস্তানের সংবাদ মাধ্যম
রিদাও এই খবর জানায়।
আটক
বাংলাদেশীরা আশঙ্কা করছেন তাদের ইরানে পাঠানো হতে পারে। বন্দিশিবিরের
প্রধান হিয়া শেখ আলী বন্দি বাংলাদেশীদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা করা
হয়েছে জানিয়ে বলেন, “এই বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আদালতের
আদেশের অপেক্ষায় রয়েছেন তারা।
যুদ্ধবিধ্বস্ত
ইরাকে শ্রমিক সঙ্কটের কারণে অনেক বাংলাদেশীই কাজের জন্য দেশটিতে পাড়ি
দিচ্ছেন।, কুর্দিস্তানে মূলত পরিচ্ছন্নতাকর্মী এবং নির্মাণ শ্রমিক হিসেবে
কাজ করছে অভিবাসী শ্রমিকরা।
গত আট
মাস ধরে আটক রয়েছেন আমজাদ আলী। তিনি বলেন, “বাড়ি বিক্রি করে এখানে এসেছি
টাকা কামানোর আশায়। এখন যদি খালি হাতে ফিরতে হয়, তবে এর জবাব কার কাছে
চাইবো?
তিনি আরো বলেন, “প্রতিদিনই তারা আদালতে পাঠানোর কথা বলে, কিন্তু পাঠায় না। এখন শুনছি, আমাদের ইরান পাঠানোর চিন্তা করছে তারা।
কুর্দিস্তান প্রদেশের সঙ্গে ইরানের বিশাল সীমান্ত। ইরাকি কর্তৃপক্ষের অভিযোগ, ইরান সীমান্ত দিয়েই অবৈধভাবে ঢোকার প্রবণতা বেশি।
প্রাদেশিক
পুলিশ জানিয়েছে, তারা এই পর্যন্ত ১৮০ বাংলাদেশীকে আটক করেছে। এর মধ্যে
বেশির ভাগকেই ফেরত পাঠানো হয়েছে। আর কিছুসংখ্যককে বিভিন্ন কোম্পানির কাজ
নিয়ে ছাড়া পেয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ