বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ
পিএসসি জি বলেছেন, ‘ফেলানীর মামলার ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আমরা যোগাযোগ
করেছি। আদালত যে রায় দিয়েছেন সেটি তাদের (ভারত) কোর্টের একটা সিদ্ধান্ত
মাত্র। যতক্ষণ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ডিজি এটা
অ্যাপ্রুভ না করবে, ততক্ষণ পর্যন্ত এটা কার্যকর হবে না।’
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রায়ের ব্যাপারে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট না পেলে মন্তব্য করা সমীচীন হবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের
রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল পিএসসিজি, খুলনার
সেক্টর কমান্ডার কর্নেল মো. জিল্লুল রহমান পিএসসি, যশোর ২৬ বিজিবির
অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান পিএসসি, নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক
হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস
চন্দ্র বোস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান প্রমুখ।
বিজিবি কর্তৃক ১৬ লাখ টাকা ব্যয়ে শহরের কুড়িগ্রামে বীরশ্রেষ্ঠ নূর
মোহাম্মদ শেখের পারিবারিক বসবাসের জন্য নতুন একটি ভবন নূর মোহাম্মদের
স্ত্রী ফজিলাতুন্নেছার কাছে হস্তান্তর করা হয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ