মুক্তি পেতে যাচ্ছেন অপহৃত আফগান নারী সংসদ সদস্য ফারিবা আহমাদি কাকার। আগস্টের ১০ তারিখ থেকে জিম্মি করা ফারিবাকে বন্দি-বিনিময়ের মাধ্যমে মুক্তি দেবে তালেবানরা।
আফগানিস্তানের এক প্রাদেশিক গভর্নর এ বিষয় নিশ্চিত করলেও প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানাননি।
ফারিবা আহমাদিন আফগান সংসদের নিম্নকক্ষের ৬৯ জন নারী জনপ্রতিনিধিদের মধ্যে একজন। গতমাসে ফারাবিকে তার তিন সন্তানসহ বন্দুকের মুখে গাজনি প্রদেশের কাবুল-কান্দাহার মূল সড়ক থেকে অপহরণ করে তালেবানরা।
পরে ফারিবার তিন সন্তানকে ছেড়ে দেওয়া হলেও বন্দিই থেকে যান এই নারী এমপি। আফগান কর্তৃপক্ষ এই শিশুদের এক অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বলে দাবি করলেও, স্থানীদের মতে শিশুদের মুক্ত করতে তালেবানদের মুক্তিপণ দিতে হয়েছে।
শনিবার তালেবান জানায়, সরকারি বাহিনীর হাতে আটক চার নারী ও দুই শিশুর বিনিময়ে ফারিবাকে মুক্তি দেওয়া হবে। এই চার নারী ও দুই শিশু তালেবান যোদ্ধাদের স্ত্রী সন্তান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সূত্র : বিবিসি, দ্য ন্যাশন
Related Posts Plugin for WordPress, Blogger...