ঝিনাইদহের
কালীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে জলি বেগম
(২৩) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। জলি উপজেলার নওদা গ্রামের
তরিকুল ইসলামের স্ত্রী। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার
সন্ধ্যার দিকে স্বামী তরিকুলের সাথে
স্ত্রী
জলি বেগমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ১০ টার দিকে বাড়ির সবার অগোচরে ঘরে
থাকা কীটনাষক পান করেন জলি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলি পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন বলেও
জানান তিনি।
কালীগঞ্জ
থানার ওসি লিয়াকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি
মামলা হয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ