কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে পুলিশ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এস আই শাকিল বুধবার সন্ধ্যায় কেশবপুর-চুকনগর সড়কের গোলাঘাটা মোড় নামক স্থানে অভিযান চালিয়ে মির্জানগর গ্রামের খালেক মেম্বরের পুত্র মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫) কে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে একই স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও উপজেলা বড়েঙ্গা গ্রামের ফেনসিডিল ব্যবসায়ী আখতার হোসেন ওরফে নুনু চোর (৩৮) পালিয়ে যায়। কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল আটক হাবিবুর রহমানকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।





Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন