
ঝিনাইদহের মহেশপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মহেশপুর-খালিশপুর সড়ক থেকে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম ঠিকানা পরে জানানো হবে বলে জানায় পুলিশ। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
মহেশপুর-খালিশপুর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
তাদের কাছ থেকে আরো তথ্য উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ