সিরিয়ায় তিন দিনের একটি প্যাকেজ হামলার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে রোববার ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

পিটিআ্ই জানায়, এই হামলার লক্ষ্যবস্তু হবে সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এসব স্থাপনায় তিন দিন ধরে ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। এই হামলা অনেক মারাত্মক হবে বলেও জানিয়েছে পেন্টাগন।

এদিকে, সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে বিভিন্ন দেশকে কাছে টানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সমর্থন পাওয়া গেছে বলেও দাবি করেছে দেশটি। দেশটির পররাষ্টমন্ত্রী জন কেরি এখন ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে তিনি আরব লিগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বিবিসি জানিয়েছে।

এর আগে রাশিয়ায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে সিরিয়া বিষয়ে বিভক্তি দেখা দেয় বিশ্বশক্তিগুলোর মধ্যে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশে ফিরে সিদ্ধান্ত নেন, কেউ না এলেও তারা একাই হামলা চালাবেন সিরিয়ায়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন