ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী গীতা মুখার্জি ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইলের তুলারামপুর গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। গীতা মুখার্জির পৈতৃক নিবাস নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। বাবা অমরেন্দ্র ঘোষ ও মা মীরা রানী ঘোষ। গীতা মুখার্জির শৈশব কেটেছে নড়াইলের ভদ্রবিলা ও তুলারামপুর গ্রামে। লেখাপড়া করেছেন তুলারামপুর পার্শ্ববর্তী চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৯৫৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান তিনি। প্রণব মুখার্জির সঙ্গে বিয়ের পর ‘শুভ্রা মুখার্জি’ হিসেবে পরিচিতি পান তিনি (গীতা মুখার্জি)। ১৯৯৫ সালে মেয়ে মুন্নি মুখার্জিকে নিয়ে নড়াইলে আসেন গীতা মুখার্জি। এদিকে, গত ৫ মার্চ (২০১৩) ভারতের বর্তমান রাষ্ট্রপতি নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি সস্ত্রীক নড়াইলের ভদ্রবিলা গ্রামে আসেন।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ