চিত্র নায়িকা মৌসুমী আবারও পরিচালকের ভূমিকায় আসছেন। সম্প্রতি তিনি ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিপিবদ্ধ করেছেন তিনি। ‘স্ক্যান্ডাল’ নামটি পছন্দ হওয়ায় মৌসুমী নামটি চূড়ান্ত করে আনুষঙ্গিক কাজ গুছিয়ে আনছেন। চিত্রনাট্য রচনার পর পরই শুরু হবে শিল্পী নির্বাচন।

পরিচালক হিসেবে ‘স্ক্যান্ডাল’ হবে মৌসুমীর তিন নম্বর ছবি। এর আগে তিনি এককভাবে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং গুলজারের সঙ্গে যৌথভাবে ‘মেহের নেগার’ ছবি পরিচালনা করেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন