ঝিনাইদহে জামায়াত শিবিরের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন বুধবার ঝিনাইদহের বিভিন্ন স্থানে পরিবহন ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে হরতালকারীরা। বুধবার সকাল থেকে ঝিনাইদহ-যশোর সড়কের বেজপাড়া, কালীগঞ্জ-জীবননগর
সড়কের লাউতলা, মহেশপুর উপজেলার সড়াতলা ও কালীগঞ্জ উপজেলার বাকুলিয়ায় তারা সড়ক অবরোধ করে রাখে।
এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মালিকানাধীন সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ৫টি ট্রাক ভাংচুর করে জামায়াত শিবিরের কর্মীরা। বুধবার  সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামকস্থানে সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, গাড়ি ভাংচুরের খবর আমি জানি না, তবে পুলিশ মোতায়েন করে হরতালকারীদের অবরোধ তুলে দেওয়া হয়েছে। ঝিনাইদহ শহরের দোকানপাট আংশিক খোলা রয়েছে এবং রাস্তায় ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে দুরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন