যশোরে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার শহরের রেলগেট ও কিসমত নওয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটা নাইন এমএম পিস্তল, একটা বিদেশী রিভলবার, একটা ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন শহরের রেলগেট এলাকার জাহিদুল ইসলাম সাগর ওরফে চশমা সাগর (৩২) ও সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার মৃত নওশের আলীর ছেলে জিয়াউর রহমান দিপু (৩০)।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেলগেট ও কিসমত নওয়াপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সাগর এবং দিপুকে আটক করে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন