বাগেরহাট-চিতলমারী আঞ্চলিক সড়কের হড়িখালী নামক স্থানে মাহামুদ মোল্লা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে এই লাশ উদ্ধার করে। অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার পর সন্ত্রাসীরা ওই যুবকের লাশ সড়কের পাশের রাস্তায় ফেলে রেখে যায়
বলে পুলিশ ধারনা করছে। নিহত মাহমুদ মোল্লা ঢাকার একটি থাই এ্যালোমিনিয়াম গ্লাস ফ্যাক্টরীতে চাকুরী করত। সে মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল কবির জানান, ভোরে রাস্তার পাশের একটি অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে খবর পেয়ে ওই মাহামুদ মোল্লার পিতা ও বোন এসে তার ভাইকে সনাক্ত করে।
এ সময়ে নিহত মাহমুদের পিতা ইউনুস মোল্লা জানান, বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার সেকেন্দার চাকলাদারের কন্যার সাথে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশ বৈঠকে যোগ দিতে মাহমুদ মোল্লা ঢাকা থেকে বৃহষ্পতিবার  বাগেরহাট পৌরসভায় এসেছিল। পরে শুক্রবার ভোরে হাড়িখালী নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন