গেল ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে প্রিন্সেস ডায়ানার জীবনী নিয়ে
নির্মিত চলচ্চিত্র 'ডায়ানা'। আর আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। এ
উপলক্ষে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে। জানা
গেছে, ছবিটি যু্ক্তরাষ্ট্রে মুক্তি পাবে নভেম্বরে। মুক্তির সাত দিনের মাথায়
এবং যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার
সিনেপ্লেক্স। দেশের প্রথম মাল্টিপ্লেক্স এই সিনেমা হলের এমন প্রয়াস
সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বিশেষ সমাদৃত হয়েছে। কারণ এর আগেও বেশ কয়েকটি
সুপারহিট ছবি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে মুক্তির পরপরই নিয়ে এসেছে
তারা। মৃত্যুর ১৬ বছর পর ফিরছেন প্রিন্সেস ডায়ানা। ফিরছেন রুপালি পর্দায়।
বিশ্বব্যাপী আলোচিত প্রিন্সেসের ছকভাঙা জীবনের ওঠা-পড়া, ভাঙা-গড়া সবটুকু
নিয়ে ছবির গল্প। ছবির নাম 'ডায়ানা'। নাম ভূমিকায় ব্রিটিশ-অস্ট্রেলীয়
অভিনেত্রী নাওমি ওয়াটস।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ