বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু একজন
মডেল-অভিনেত্রীই নয়। তার নিজস্ব রেস্টুরেন্ট ও বুটিক হাউজের ব্যবসাও রয়েছে।
একজন ব্যবসায়ী হিসেবেও তিনি সফল। বছরখানেক আগে তিনি একটি স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তবে এবার কোনো স্বল্পদৈর্ঘ্য নয়,
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। তবে এই
পরিকল্পনা বাস্তবায়ন হয়তো খুব দ্রুত হবে না। কঙ্গনা জানিয়েছেন, এই এই
ছবিটি নির্মাণ করতে হলে পুরো এক বছর দেশের বাইরে থাকতে হবে। এই মুহূর্তে
যা তার পক্ষে মোটেও সম্ভব নয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ