ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাইলেন শার্লিন চোপড়া। তিনি বলেন, নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না। মিডিয়াতে টিকতে হলে নিজেকে নগ্ন করতেই হবে।

ছবিতে নগ্নদৃশ্যে অভিনয় করে অনেকেই সফল হয়েছেন। আমিও সে পথেই হাঁটতে চাই। তাছাড়া নগ্ন হওয়ার মধ্যে আমি খারাপ কিছু দেখি না বলে মন্তব্য করেন শার্লিন।

এর আগে শার্লিন চোপড়া ‘কামসূত্র থ্রিডি’ ছবিতে নিজেকে প্রায় নগ্নভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করে আলোচনার শীর্ষে চলে আসেন। আর এবার তার এ নগ্নতার বৈধতা দেয়ার জন্যই এমন বক্তব্য দিয়েছেন বলেই মনে করছেন সবাই।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন