ইসলাম
ধর্মের নাম করে মেয়েদের কাজে বাধা দেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী-পুরুষ সবার সমান অধিকার। মেয়েরা
শ্রম দিয়ে অর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ নারীবান্ধব
সরকার। রবিবার বিকালে সাভারের
আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, নৌকা মার্কায় দেশের জনগণ
যখন ভোট দেয় তখন তারা কিছু পায়। প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল
বাংলাদেশ গড়ে তোলার কথা দিয়েছিলাম, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
এর আগে নারী শ্রমিকদের জন্য একটি ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ইসলাম ধর্মের নাম করে মেয়েদের কাজে বাধা দেয়ার কি কারণ থাকতে পারে? তা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ জেনে গেছে।
তিনি বলেন, সমাজে মহিলারা কাজ না করলে সমাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
বিরোধী দলের প্রতি অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, যে কারখানায় নারী শ্রমিকরা কাজ করেন সেই কারখানার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সময়
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ষড়যন্ত্র করে কেউ যাতে আপনাদের কর্মক্ষেত্রের
কোনো ক্ষতি না করতে পারে সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন।
শ্রমিকদের মজুরির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মজুরি বৃদ্ধির ব্যাপারে মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। বেতন বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, আমি যতদিন আছি আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।
সমাবেশ
থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে
বলেন, নৌকা মার্কা মানুষের ভাতের নিশ্চয়তা দিয়েছে। আমরা সবসময় দিতে আসি।
দিয়ে যাই। আপনাদের সেবা আমরা করে যাবো। আমাদের আরো কিছু কাজ বাকি আছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ