সরকারী
নিষিদ্ধ ঘোষিত হর্স ফিলিংস এবং মিক্স্রড ফুট্রস হার্বাল সিরাপ (যৌন
উত্তেজক) অবৈধ ভাবে বাজারজাত করণের অভিযোগে মাগুরা পুলিশ প্রায় ২ হাজার
বোতল পানীয় সহ চার জনকে আটক করেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে মাগুরা শহরের
মুচিপাড়ায় একটি আবাসিক ভবন থেকে এসকল নিষিদ্ধ ঘোষিত পানীয় জাতীয় যৌন উত্তেজক সিরাপ ও পানীয় তৈরীর মেশিনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা
হলেন, কুমিল্লার চাঁদপুরের নোয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে
তাসলিমা(২৫), একই গ্রামের রঞ্জন আলীর মেয়ে নয়ন তারা(২২) এবং মমিন (৫৫) ,
ঝিনাইদহ জেলার হাট গোপালপুর গ্রামের মৃত: আব্দুল খালেকের ছেলে জাহিদ (৩০)।
তবে মূল মালিক বাদশাকে পুলিশ আটক করতে পারেনী।
পুলিশ ও
এলাকাবাসী জানায় মুচিপাড়ায় একটি বাড়ী ভাড়া নিয়ে দীর্ঘদিন এই যৌন উদ্দীপক
পানীয় তৈরী ও বাজারজাতকরে আসছিল। একই ভবনের মাগুরা মাদকদব্য নিয়ন্দ্রন
অধিদপ্তরের কার্যালয় থাকলেও তারা কিছই জানেনা বলে জানান। আটককৃত এসব পানীয়
এর মধ্যে ৯৪৮ বোতল বড় এবং ৮৪৭ বোতল যার প্রতিটির বাজার দর ৬০টাকা। বোতলের
গায়ে এশিয়া এগ্রো ফুড এন্ড বেভারেজ কোম্পানী, বিসিক শিল্প নগরী, চাঁদপুর
লেখা রয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ