সিআইডি পুলিশ ইন্সপেকটর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় গ্রেফতার হওয়ার তাদের মেয়ে ঐশী রহমানের বন্ধু জনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবির উপকমিশনার মাসুদুর রহমান ইত্তেফাক অনলাইনকে জানান, বুধবার গভীর রাতে বাড্ডার একটি বাড়িতে অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করা হয়। পুলিশ ইন্সপেকটর ও তার স্ত্রী খুনের পর থেকেই জনি ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট শান্তিনগরের ফ্ল্যাট থেকে ঐ দম্পতির লাশ উদ্ধারের দুইদিন পর তাদের মেয়ে ঐশী রহমান পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে জানায়, জনির প্ররোচণায় এবং হতাশাগ্রস্ত থেকে সে তার বাবা-মাকে খুন করে। এরপর থেকেই জনি পলাতক ছিল। আজ সকাল ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জনিকে উপস্থিত করা হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন